ঝাড়গ্রামের হাতির হামলায় গুরুতর জখম বন দপ্তরের এক ফরেস্ট গার্ড - The News Lion

ঝাড়গ্রামের হাতির হামলায় গুরুতর জখম বন দপ্তরের এক ফরেস্ট গার্ড

 


দি নিউজ লায়ন;   সোমবার আমলাচটি ভেষজ উদ্যান এর কাছে বন দপ্তরের লোধাসুলি রেঞ্জের ফরেস্ট গার্ড বুদ্ধদেব সবরের উপর আচমকা হামলা চালায় একটি হাতি। ওই এলাকায় চারটি হাতি রয়েছে। সেই চারটি হাতি কে সোমবার বিকালে ড্রাইভ করার কথা ছিল ।ড্রাইভ করার আগেই বন দপ্তরের এক কর্মীর উপর হামলা চালালো একটি হাতি । 


স্থানীয় বাসিন্দারা এসে তাকে উদ্ধার করে।তার ডান পা ভেঙে দিয়েছে হাতি। বুদ্ধদেব সবর যখন হাতিকে ড্রাইভ করার প্রস্তুতির কাজ করছিলেন ।সেই সময় একটি হাতি অতর্কিতে এসে তার ওপর হামলা চালায় বলে স্থানীয় বাসিন্দারা জানান। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের গড়শালবনি অঞ্চলের আমলাচটি  ভেষজ উদ্যান এলাকার বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন ।যার ফলে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রায় ৩৬ বছর বয়সী বনদপ্তর এর কর্মী বুদ্ধদেব শহরের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.